মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

জাতীয় জনতা পার্টির নিবন্ধনের দাবিতে ইসির সামনে মানববন্ধন : সিইসির কাছে স্মারকলিপি পেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৮৮ সময় দেখুন

ঢাকা, ১০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সকালে আগারগাঁওস্থ  নির্বাচন কমিশনের এর সামনে জাতীয় জনতা পার্টির নিবন্ধনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে জাতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ ও কর্মিরা যোগদান করেন।

 

বক্তব্য রাখেন-জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির আকন, সহ-সভাপতি জামাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, এম এম রানা, গিয়াস উদ্দিন, জামাল হোসেন তালুকদার, সালমা আক্তার শিল্পী, ডাক্তার এম সাইফুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ বলেন-অবিলম্বে জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন দিতে হবে। রাজনীতির ধারাবাহিকতার ঠুনকো অজুহাত দিয়ে নির্বাচন কমিশন জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন না দিয়ে পক্ষপাতদুষ্ঠের কাজ করছে। যদি নির্বাচন কমিশন জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন না দিয়ে কোনরকম টালবাহানা করে তাহলে এর দায়-দায়িত্ব কমিশনকেই নিতে হবে। তাই অবিলম্বে জাতীয় জনতা পার্টির নিবন্ধন দিয়ে নির্বাচন কমিশন প্রমাণ করুক যে তারা সম্পূর্ন নিরপেক্ষ। নইলে নির্বাচন কমিশনের উপর দেশের মানুষ আস্থা হারিয়ে ফেলবে।

 

পরে জাতীয় জনতা পার্টি চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির আকন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের নিকট জাতীয় জনতা পার্টির নিবন্ধনের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর