শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফলে পাকা ঘাট বরাদ্দ নিয়ে বিরোধ, উত্তেজনা

এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫২৩ সময় দেখুন

এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ১০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের একটি পুকুরে সরকারি বরাদ্দে পাকা ঘাট নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভরি পাশা গ্রামের ৫ নং ওয়ার্ডের বেলায়েত জমাদ্দার বাড়ির পুকুরে নির্মিত এ ঘাটটি স্থানান্তরের দাবিতে একপক্ষ সক্রিয় হওয়ায় এলাকায় বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

আজ সোমবার (১০ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটটির পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় যুবক ও গণ্যমান্য ব্যক্তিরা। ঘাটের পক্ষের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ রাকিব ফকির, রাহাত জোমাদ্দার, শাওন খান ও মোহাম্মদ মানিক খান। তাদের বক্তব্য, এই ঘাটটি তাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি হলে স্থানীয়রাই উপকৃত হবেন।

 

অন্যদিকে, স্থানীয় মহিলা সংরক্ষিত আসনের সদস্য মোসা: কাকুলি বেগম তাঁর বক্তব্যে বলেন কিছুদিন আগে এই পুকুরে একটি  সরকারি বরাদ্দে একটি  ঘাট সম্পন্ন হয়েছে  ঘাটটির অবস্থান নিয়ে তিনি জানান, এই পুকুরটি ইতিমধ্যে লিজ নিয়ে তাতে মাছ চাষ করা হচ্ছে। তার মতে, এই ঘাটটি যদি অন্য কোনো বেশি প্রয়োজনীয় জায়গার পুকুরে এই ঘাট টি দেওয়া হতো, তাহলে স্থানীয় অধিকাংশ মানুষ উপকৃত হতেন। কাকুলি বেগম আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছুদিন আগে এই পুকুরের ঘাট নিয়ে আমাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে।  ঘাটের পক্ষের নেতৃত্বাধীন গ্রুপের কারণে আরো  সহিংসতা হতে পারে।

 

এলাকার আরেকটি অংশের বাসিন্দাদের দাবি, ঘাট নির্মাণের স্থান নির্বাচন সঠিকভাবে হয়নি। তারা প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের কাছে দাবি জানান, স্থানীয়দের প্রকৃত মতামতের ভিত্তিতে পুনর্বিবেচনা করে ঘাটটির অবস্থান নির্ধারণ করা হোক।

 

এ অবস্থায়, সরকারি এই উন্নয়ন কাজটি যাতে সর্বোচ্চ জনকল্যাণে আসে, সেদিকে দ্রুত নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর