বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

পটুয়াখালীর দমকিতে কমিটি গঠন উপলক্ষ্যে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৮০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৬ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে লেবুখালী ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এই সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার, ৬ নভেম্বর বিকাল বেলায় আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মে. জে. (অব.) আব্দুল ওহাব মিনার, যিনি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী ১ আসনের মনোনীত প্রার্থী।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বেনজির এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। জনগণের কাছে ক্ষমতা দেখানো যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ কামাল হোসেন, এবি পার্টি, পটুয়াখালী জেলার সদস্য সচিব। তিনি স্থানীয় রাজনীতিতে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করেন।

 

এছাড়াও, সভায় সভাপতিত্ব করেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), পটুয়াখালী জেলার আহ্বায়ক প্রফেসর ড. এ এম এম ইকবাল হোসেন।

 

সভায় বক্তারা এবি পার্টির লেবুখালী ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জনগণের প্রতিশ্রুতির রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এবি পার্টির প্রধান লক্ষ্য। বক্তারা উপস্থিত কর্মীদের প্রতি এই লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর