বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন : সৌদি আরব থেকে ঢাকাগামী ফ্লাইট সিলেটে অবতরণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫০ সময় দেখুন

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুনের কারণে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

 

রিয়াদ থেকে আসা ফ্লাইটটি শনিবার বিকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

 

এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সেকশনে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর