শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে কৃষকরা সঠিকভাবে সার কীটনাশক পাচ্ছেন না, সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ সময় দেখুন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও), ঢাকা, ১৭ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (১৭ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন পথসভায় অংশ নিয়ে ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফারুক হাসান বলেছেন, সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। আমার এলাকার ৯০ ভাগ মানুষ কৃষক কিন্তু তারা সঠিকভাবে সার কীটনাশক পাচ্ছেন না।

 

ফারুক হাসান বলেন, হাজার হাজার কৃষকের অভিযোগ, ডিলারশিপের মাধ্যমে সার দেওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে একটি দলের লোকজন সারের ডিলার লাইসেন্স নিয়ে সার চোরাকারবারিদের হাতে তুলে দেয়। কৃষক ভাইয়েরা সঠিকভাবে সার পায় না।

 

তিনি বলেন, এখন থেকে সঠিকভাবে সার না পেলে ডিসি অফিস ঘেরাও করবেন। সারের ডিলারশিপ লাইসেন্স বাতিল করতে হবে। এ পদ্ধতির মাধ্যমে সরকার একটি অসাধু চক্রকে লাভবান করছে, কৃষকদের পেটে ছুরি মারছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর