মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়ার বটতলা এলাকায় লোহালিয়া নদীর তীরে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দুমকি থানায় খবর দিলে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ পাহারায় রাখে এবং নৌ-পুলিশকে অবহিত করে।
দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থল লোহালিয়া নদীর তীরে হওয়ায় বিষয়টি নৌ-পুলিশের দায়িত্বাধীন। তাদের খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছানোর অপেক্ষায় আছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply