বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই, একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই : ডা. শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৫১ সময় দেখুন

ঢাকা, ০৪ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (০৪ অক্টোবর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।

 

জামায়াত আমির বলেন, বাংলাদেশ জাতি হিসেবে এখানে আমরা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান দশকের পর দশক বসবাস করে আসছি। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, সেখানে বাংলাদেশ বিশেষ স্থানে। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই।

 

তিনি বলেন, আমরা যেমন আল্লাহ তায়ালার দরবারে আবেদন করে এই দুনিয়ায় জন্ম নিইনি, অন্য ধর্মের অনুসারীরাও ঠিক তেমনিভাবে জন্ম নিয়েছেন। সবাই আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে এসেছেন। মানুষের সামনে বিভিন্ন ধর্ম ও মত রয়েছে। আল্লাহ মানুষকে বিচার-বিবেচনা ও বিবেক দান করেছেন। সেই বিবেক দিয়েই মানুষ নিজের জন্য ধর্ম নির্বাচন করবে।

 

দাঈদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, আল্লাহ প্রদত্ত শাশ্বত বিধান এবং খাতেমুন নাবিয়্যিনের মাধ্যমে প্রাপ্ত আলোকিত দিকনির্দেশনা—আল কোরআনকে জীবনে বাস্তবায়ন করা এবং মুহাম্মদ (সা.)-এর দাওয়াত ও কর্মপদ্ধতি অনুসরণ করা দাঈদের কর্তব্য। কারণ মানুষ সমাজবদ্ধ প্রাণী, এই সত্য উপেক্ষা করার সুযোগ কারও নেই।

 

তিনি বলেন, এখানে যারা আছেন, তারা মানুষকে সত্য ও সুন্দর সমাজ গঠনে অনুপ্রাণিত করেন। কল্যাণকামী হতে উদ্বুদ্ধ করেন। ঠিক যেমন রাসূলে কারীম (সা.) মানবজাতির প্রতি তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন, দাঈ ইলাল্লাহ হিসেবে মানুষকে দ্বীনের পথে আহ্বান জানিয়েছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর