বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

খাগড়াছড়ির গুইমারার ঘটনায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের উদ্বেগ প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ সময় দেখুন

ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও একজন মেজরসহ ১৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

 

পোস্টে তিনি লিখেছেন, ‘এগুলো কীসের লক্ষণ? হঠাৎ করে পাহাড়ে এমন অস্থিরতার নেপথ্যে কারা আছে? অবিলম্বে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের পেছনে কোনো ক্রীড়নক থাকলে তাকেও খুঁজে বের করতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘খাগড়াছড়ি অখণ্ড বাংলাদেশেরই অংশ। জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অনস্বীকার্য দায়িত্ব। এ বিষয়ে যথাযথ দৃষ্টি দেওয়া এখন অত্যন্ত প্রয়োজন।’

 

উল্লেখ্য, গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে গুইমারা উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর