বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

গণতন্ত্র টিকিয়ে রাখতে এখন বিচার, সংস্কার ও নির্বাচন অপরিহার্য : জোনায়েদ সাকী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ সময় দেখুন

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেটকার চালক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, এখন গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন।

 

জোনায়েদ সাকী বলেছেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে এখন বিচার, সংস্কার ও নির্বাচন অপরিহার্য। এ তিনটি প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্ট শক্তিরাই আবারও সুবিধা নেবে।

 

তিনি বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সারা দেশে যে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছেন, তার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ তাদের গোষ্ঠীর বাইরে সবার ওপরই নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে।

 

এদিকে ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’-এর সাংবাদিকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রকাশিত ছবিকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কেউ ছবি তুলতে চাইলে উনার পক্ষে না করা সম্ভব নয়।

 

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ভারতের ওই পত্রিকায় সাক্ষাৎকারের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম স্পষ্টভাবে বলেছেন, এই সাক্ষাৎকার তিনি দেননি।

 

‘এই সময়’-এর সাংবাদিকের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির অফিসে যে কেউ আসতে পারেন। বিএনপি সবসময় উন্মুক্ত রাজনীতি করে- পল্টন বা গুলশান, সব অফিসই সবার জন্য খোলা। বিশেষ করে কেউ যদি সাংবাদিক পরিচয়ে গিয়ে মহাসচিবের সঙ্গে ছবি তোলেন, সেটি ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে শুধু একটি ছবি দিয়ে এটা প্রমাণ করা যায় না যে তিনি ‘এই সময়’-কে সাক্ষাৎকার দিয়েছেন।

 

এর আগে, ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যা দিয়েছে দলটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর