রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে : ডা. এ জেড এম জাহিদ হোসেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ সময় দেখুন

ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার রাজধানীর জিয়া উদ্যানে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনি আসনের তুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ।

 

তিনি বলেন, স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে। দল কাউকে গ্রিন সিগনাল দেয়নি, ধারাবাহিকভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তারেক রহমান শুধু বিএনপির নয়, গণতন্ত্র যাত্রায় নেতৃত্ব দেবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর