রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

টাঙ্গাইলের সখীপুরে বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন কাদের সিদ্দিকী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ সময় দেখুন

সখীপুর (টাঙ্গাইল), ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়েছেন দলটির সভাপতি ও স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সভাস্থলে তিনি হঠাৎ চেয়ার থেকে ঢলে পড়েন।

 

তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে সখীপুরের নিজ বাসায় নিয়ে যান। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

 

দলের নেতাকর্মীরা জানান, সকালে সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভা শুরু হয়। দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে সভায় যোগ দেন কাদের সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান।

 

শুভেচ্ছা বক্তব্য প্রদান শেষে কাদের সিদ্দিকী চেয়ারেই বসে দলীয় নেতাদের বক্তব্য শুনছিলেন। হঠাৎ দুপুর আড়াইটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চেয়ার থেকে ঢলে পড়েন। এ সময় সভাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

দ্রুত তাকে তার নিজ বাড়িতে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিক চিকিৎসা দেন।

 

সভাপতি আব্দুস ছবুর খান বলেন, ‘বর্তমানে তিনি বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে তাকে ঢাকায় নেওয়া হতে পারে। তবে আগের তুলনায় এখন কিছুটা সুস্থবোধ করছেন।’

 

এ ঘটনার পর বর্ধিত সভাটি সংক্ষিপ্তভাবে শেষ করা হয়। কাদের সিদ্দিকীর সুস্থতা কামনায় দোয়া করেন দলীয় নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর