বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

আশুলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৫ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবদুল গফুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন।

 

বিশেষ অতিথি ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু।

 

সার্বিক তত্বাবধানে ছিলেন আশুলিয়া থানা তাঁতীদলের সহ-সভাপতি বকুল ভূইয়া।এ সময় উক্ত আলোচনা সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলো। দুপুর ১টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাক ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর