রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

টেলিফোনে নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বিদেশে উন্নত চিকিৎসার আশ্বাস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৮৩ সময় দেখুন

ঢাকা, ৩১ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার সকাল ১০টার দিকে টেলিফোনে নুরের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

 

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি প্রায় সাত মিনিট টেলিফোনে নুরের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় রাষ্ট্রপতি আশ্বস্ত করে বলেন, নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

রাষ্ট্রপতি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে এই হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

 

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। এতে নুরুল হক নুর, দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় রাত ১১টার দিকে নুরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে তাকে আইসিইউতে রাখা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর