রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ড. মঈন খান আহত নুরকে দেখতে হাসপাতালে গিয়ে বললেন- এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২৪ সময় দেখুন

ঢাকা, ৩০ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২৪-এর আগস্টের পূর্ব থেকে বিএনপিসহ দেশের ৬৩টি রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে ছিলাম। সে আন্দোলনে নুরুল হক নুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতেও একইভাবে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং শান্তিপূর্ণ সহাবস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা থাকবে।

 

তিনি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। বাংলাদেশে গায়ের জোরে কারও মুখ বন্ধ করা যাবে না।

 

মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ আজকে নয়, হাজার বছরের ইতিহাস দেখলে দেখা যাবে এদেশের মানুষ কখনো অত্যাচার-জুলুম সহ্য করেনি। তারা প্রতিবাদ করেছে এবং স্বাধীনতার জন্য বারবার যুদ্ধ করেছে।

 

তিনি বলেন, আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হতে হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার স্পষ্ট প্রতিফলন হতে হবে। তারা নির্বাচনে তাদের মতামত দিবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই এ দেশ পরিচালনা করবে।

 

এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর