বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

পবিপ্রবিতে অনিয়ম-দুর্নীতি-অরাজকতার অভিযোগে জিয়া পরিষদের স্মারকলিপি : প্রশাসন বলছে হাতে পাইনি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৫৫ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৮ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলমান অরাজকতা, প্রশাসনিক বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)। কিন্তু প্রশাসন বলছে স্মারকলিপি হাতে পাইনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

গত ‎১২ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি পাঠিয়ে পরিষদের পক্ষ থেকে প্রশাসনের নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, “ফ্যাসিজম পতনের পর এক বছর পেরিয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলোতে বৈষম্য, অরাজকতা ও দুর্নীতি বিদ্যমান। ফ্যাসিস্ট আমলের শিক্ষক–কর্মকর্তারা গুরুত্বপূর্ণ পদে থেকে জুলাই বিপ্লবকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের নীরবতায় আমরা উদ্বিগ্ন।”

‎জিয়া পরিষদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

‎১. ফ্যাসিজমের সঙ্গে জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ।

‎২. খণ্ডকালীন কর্মকর্তাদের স্থায়ীকরণ।

‎৩. গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে সিনিয়র কর্মকর্তাদের দায়িত্ব প্রদান ও স্থায়ী নিয়োগ।

‎৪. অর্থ ও হিসাব শাখায় ২ কোটি ৯ লাখ টাকার দুর্নীতির তদন্ত ও বিচার।

‎৫. সাম্প্রতিক ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার নিয়ে তদন্ত।

‎স্মারকলিপিতে আরও বলা হয়, দাবিগুলো ১০ কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন না হলে কর্মকর্তারা তদন্ত কমিশন থেকে পদত্যাগ করবেন এবং মানববন্ধন ও সংবাদ সম্মেলনসহ কর্মসূচি ঘোষণা করবেন।

‎জিয়া পরিষদের সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও নির্বাহী সদস্য মো. ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য স্বাক্ষরিত এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার   “আমি এখনো এ সংক্রান্ত কোনো স্মারকলিপি হাতে পাইনি। প্রাপ্তি ও জারি শাখায় খোঁজ নিতে হবে।”

‎অন্যদিকে, ভাইস চ্যান্সেলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর