বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করল বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৯১ সময় দেখুন

ঢাকা, ২৬ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করল বিএনপি।

 

মঙ্গলবার রাতে এ–সংক্রান্ত চিঠি তাকে দেওয়া হয়েছে বলে দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

 

দলীয় চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট ফজলুর রহমানের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে পরের দিন (২৫ আগস্ট) আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। কিন্তু ২৬ আগস্ট যে জবাব তিনি দিয়েছেন, তা ‘সন্তোষজনক নয়’ বলে বিএনপি মনে করছে।

 

তবে চিঠিতে উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুন্ন না হয় এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সে বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর