জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৭ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশের এক তৃতীয় অংশ পিয়াজ উৎপাদন হয় পাবনায়, পাবনা পিঁয়াজের রাজধানী নামে পরিচিত।
পেঁয়াজ উৎপাদনের পর থেকেই কৃষকের ঘরে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকায় অতিরিক্ত পেঁয়াজ রাখায় পচন ধরে, স্বল্প সময়ে কৃষকেরা পিয়াজ বিক্রি করতে বাধ্য হয়, দেশে পেঁয়াজ মৌসুমে ঘাটতি না থাকলেও মৌসুমের ২/৪ মাস আগেই দেশে ঘাটতি দেখা যায়।
সরকারিভাবে বাহির থেকে আমদানি করতে হয়, অন্যদিকে পিঁয়াজের বাজার হয় আকাশচুম্বী, ইতিমধ্যে পাবনা সুজানগর ও সাথিয়া ২টি উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ‘কৃষি বিপণন অধিদপ্তর পেয়াজ-রসুন চাষীদের শতাধিক মডেল ঘর নির্মাণ করায় শতাধিক কৃষকের ঘরে পেঁয়াজ সুরক্ষিত রয়েছে।
তবে সুজানগর ও সাথিয়া দুইটি উপজেলায় বেসরকারি ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নানা পরামর্শে আধুনিক প্রযুক্তি(এয়ার ফ্লো) পদ্ধতি ব্যবহার করে পচন রক্ষা করতে পারিনি কৃষকদের।
Leave a Reply