সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩১২ সময় দেখুন

ঢাকা, ১৬ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রাকিবুল হাসান বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই বসুন্ধরার ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে চার শ্রমিক প্রবেশ করার পর আর বের হচ্ছিলেন না।

 

পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন জীবিত অবস্থায় আছেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, মৃত শ্রমিকরা ভবনের নির্মাণকাজে যুক্ত ছিলেন। বাঁশ ও খুঁটি খোলার কাজে তারা পানির ট্যাংকে নামেন।

 

তাৎক্ষণিকভাবে নিহত-আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর