বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

আশুলিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৫ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বিকেল ৫ টায় আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেড়নে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত।

 

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা জেলা স্বেচ্ছাসীবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকার, আশুলিয়া থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নবিন দেওয়ান,

 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হালিম মন্ডল।

 

এ সময় বক্তারা বলেন বিগত ১৭ বছর আওয়ামী লীগ স্বৈরাচারের ধূসরদের কারণে আমরা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পারেনি আজকে আমরা জন্মদিন সুন্দর ভাবে পালন করতে পেয়ে আনন্দিত  এবং সেই সাথে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপিকে ক্ষমতায় আনবে বলে আহ্বান জানিয়েছেন।

 

অনুষ্ঠানে ব্যাপক নেতাকর্মী নিয়ে উপস্থিত হন ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১ নং ওয়ার্ডের সভাপতি গোবিন্দ। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দলের একটি অফিস উদ্বোধন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর