শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ১৫ কারখানা ছুটি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২২৪ সময় দেখুন

মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ১৪ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় নিশ্চিন্তপুরে বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ সময় নিরাপত্তার জন্য পার্শ্ববর্তী অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ।

 

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৮ টার দিকে নিশ্চিন্তপুর  নাসা গ্রুপের ‘নাসা বেসিক কমপ্লেক্স’ কারখানার সামনে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

পরে সকাল সাড়ে ১০ টার দিকে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। শিল্প-পুলিশ জানায়, সকালে নাসা গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।  এর পরপরই বিক্ষোভকারী শ্রমিকদের একটি অংশ পাশের কলকারখানার শ্রমিকদের কারখানা থেকে বের করে আনার চেষ্টা করে। এসময় নিরাপত্তাজনিত কারনে অন্তত ১৫ টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কতৃপক্ষ।

 

শ্রমিকরা জানায়, বকেয়া বেতন পরিশোধের আগে গত ১০ আগস্ট থেকে ১৩ ই আগস্ট পর্যন্ত ৪ দিনের জন্য ছুটি ঘোষণা করে নাসা গ্রুপ কর্তৃপক্ষ। আজ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বকেয়া পরিশোধ না করে আবারও ৪ দিন সাধারণ ছুটি ঘোষণার নোটিশ গেইটে টাঙ্গিয়ে দেয়।

 

শ্রমিকরা সাধারণ ছুটি বর্ধিত করার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করে। নোটিশে বলা হয়েছে, অনিবার্য করণ বশত আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার থেকে ১৮ আগস্ট সোমবার পর্যন্ত কারখানার সকল বিভাগ ও শাখাসমূহ (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া) সাধারন ছুটি বর্ধিত করা হলো।

 

আগামী ১৯ আগস্ট মঙ্গলবার কারখানার সকল বিভাগ ও শাখাসমূহ যথারীতি খোলা থাকিবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর