রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

পাবনার বেড়ায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন শ্রমিক নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৪ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনার জেলার বেড়া উপজেলায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘনেছে বৃহস্পতিবার ১৪ আগষ্ট সকাল সাড়ে ১০ টার দিকে বেড়া পোর মহল্লার দক্ষিনপাড়া এলাকায়।জানা যায়,দক্ষিনপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটি টাংকি নির্মাণ করা হয়েছিল। সেই সেপটি ট্যাংকির নির্মাণ সামগ্রী অপসারণ করতে নেমে ঘটনা স্থলেই ২ নির্মান শ্রমিকের মৃত্যু হয়। এঘটনায় আরও এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে।

 

নিহতরা হলেন, পৌর সদরের প্রাতিপাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব(৩৩) এবং এলাকার আব্দুল গফুরের ছেলে মস্তাকিন(২১)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে বরিউল ইসলামকে, উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদরে পাঠিয়েছেন।

 

ঘটনার সত্যাতা নিশ্চিত করে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) অলিউর রহমান জানিয়েছেন, এ ঘটনায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের  মৃত্যু হয়েছে। বেড়া  মডেল থানায়  একটি ইউ ডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর