মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১১ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা আশুলিয়া ঘোষবাগ পানির টাংকি এলাকায় জিয়া সাইবার ফোর্সের নিজ কার্যালয়ে কর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা জিয়া সাইবার ফোর্স সভাপতি প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মীর।
এসময় তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার যে ৩১ দফা দাবি লক্ষ্য করে আমরা কর্মীদেরকে নিয়ে লিফলেট বিতরন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়ার অনুষ্ঠান করি।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন- ঢাকা জেলার জিয়া সাইবার ফোর্স-এর সভাপতি মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন- ঢাকা জেলার জিয়া সাইবার ফোর্স-এর সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, ঢাকা জেলার জিয়া সাইবার ফোর্স-এর যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আশুলিয়া জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামসহ জিয়া সাইবার ফোর্সসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
অনুষ্ঠানটির আয়োজন করেন- আশুলিয়া থানা জিয়া সাইবার ফোর্স সভাপতি প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মীর।
Leave a Reply