শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ভারতীয় আধার কার্ডসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৮৫ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ০৭ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙ্গামাটির  জুড়াছড়ি উপজেলার দূর্গম বগাখালী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২)নামক এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।তিনি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে বলে জানা যায়।

 

আজ বৃহস্পতিবার সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ বগাখালী বিওপি’র টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় আধার কার্ডসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।

 

বৃহস্পতিবার (৭ বিকেলে) কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি ওয়াগ্গা জোন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী। এসময় মেজর মোহাম্মদ লতিফুল বারীসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে বিজিবি। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর