রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

পটুয়াখালীর  বাউফলে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির প্রস্তুতি সভা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭৯ সময় দেখুন

এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ০৭ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন টাইফয়েড (TCV) টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) বেলা ১১ টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রউফ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম।

 

সভায় জানানো হয়, টাইফয়েড একটি পানিবাহিত ব্যাকটেরিয়াজনিত রোগ, যা থেকে শিশুদের সুরক্ষা দিতে টিকা প্রদান অত্যন্ত জরুরি। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া এ ক্যাম্পেইনে বাউফল উপজেলার প্রায় ১ লাখ শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে।

 

এ উদ্দেশ্যে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ৭৬৪টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। ক্যাম্পেইন পরিচালনায় সহস্রাধিক স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক যুক্ত থাকবেন বলে সভায় জানানো হয়।

 

সফল টিকাদান নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নিবন্ধন কার্যক্রম আগেভাগেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, যাতে নির্ধারিত সময়ে টিকা প্রদান নিশ্চিত করা যায়।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুন্নবী, নার্সিং ওয়ার্ড ইনচার্জ মিনারা আক্তার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর