শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

পাবনার আতাইকুলা থানায় অজ্ঞাত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৭৪ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ০৫ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলার, সাঁথিয়া উপজেলার, আতাইকুলা থানা পুলিশ অজ্ঞাত লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পাবনা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে স্থানীয়দের সংবাদে আতাইকুলা থানাধীন বনোগ্রাম বাজারের পাশে, ইসলামপুর গ্রামের কাজীপুর মৌজার কৃষকের জমিতে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাত নামা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সংবাদে থানা পুলিশ লাশ উদ্ধারপূর্বক, এবং লাশ সনাক্ত করণের জন্য পিবিআই কে সংবাদ দেয়া হয়েছে। ভিকটিমের সুরতহাল  প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন কেউ লাশটি চিনতে পারলে থানায় যোগাযোগ করতে অনুরোধ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর