শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে চেলা নদী প্লাবিত হয়ে বন্যা : এলাকাবাসীর আতঙ্ক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ০৩ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত চেলা নদী হঠাৎ করেই একদিনের পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে পড়েছে। পাহাড়ি ঢলের কারণে নদীর পানি হঠাৎ বেড়ে যায় এবং পুরো নদী বন্যার পানিতে ভরে যায়। এতে আশপাশের বসতি ও ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী।

 

এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি জানান, “সন্ধ্যায় নদীর অবস্থা একদম স্বাভাবিক ছিল, এমনকি শুকনো মনে হচ্ছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি চারদিকে পানি আর পানি। নদীর ধারে থাকা বহু পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।”

 

এমন আকস্মিক পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দাবি করছেন, নদীর আশেপাশে পর্যাপ্ত বাঁধ ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে এমন দুর্ভোগ পোহাতে হয়।

 

অবিলম্বে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর