শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২৯ সময় দেখুন

কক্সবাজার, ০২ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন নারী, ১ শিশু ও অটোরিকশাচালক।

 

আজ শনিবার (২ আগস্ট) দুপুরে রামুর ভারুয়াখালী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাকে দুর্ঘটনার কারণ ও ‍নিহতদের পরিচয় জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান। তিনি জানান, ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি ছিটকে যায়। এতে চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশুসন্তানসহ অজ্ঞাতপরিচয় আরও এক যাত্রী মারা গেছেন।

 

তিনি আরও জানান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই চার যাত্রী কক্সবাজার শহরে যাচ্ছিলেন। পথে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

 

উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বদি আলম জানান, দুর্ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর