শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরের বাশঁতৈল বাজারে ফুটপাতে গাড়ি পার্কিং, লোড-আনলোডে চরম ভোগান্তি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪১৩ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ০২ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশঁতৈল বাজারে প্রতিদিন ফুটপাতে গাড়ি পার্কিং করে মালামাল লোড-আনলোড করা হচ্ছে। এতে বাজারের মূল সড়ক দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে থাকে। পথচারীরা হাঁটতে পারছেন না, যানবাহনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে।

 

বিশেষ করে সকাল ও দুপুরে বাজারের ব্যস্ত সময়ে কুলি ও গাড়িচালকেরা এমন দাপটের সাথে কাজ করে, কুলিরা পথচারীর সাথে খারাপ আচরণ করে থাকে প্রায়  সময়, যেন পুরো বাজার এলাকা তাদের নিয়ন্ত্রণে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, রাস্তায় দাঁড়িয়ে লোড-আনলোডের সময় কোনো ট্রাফিক আইন মানা হয় না। কেউ কেউ বলেন, কয়েকবার জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে পড়তেও দেখা গেছে।

 

এ পরিস্থিতিতে বাচ্চা, বৃদ্ধ ও নারী পথচারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। দোকানদাররাও বলেন, ক্রেতারা ঢুকতে না পারায় ব্যবসার ক্ষতি হচ্ছে।

 

স্থানীয়রা এবং পথচারীরা বারবার বলার পরেও কোন সুফল পাওয়া যায়নি। এখন স্থানীরা এবং পথচারীদের  অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা । এবং দ্রুত বাজারে নিয়মিত নজরদারি এবং সুনির্দিষ্ট পার্কিং ও লোডিং-আনলোডিং ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর