বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শ্রীপুরে কেজি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও স্বারকলিপি প্রদান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ২৪ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ২৪ জুলাই ২০২৫ সকাল ১০ ঘটিকার সময় গাজীপুরের শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ ও স্বারকলিপি প্রদান করা হয়।  এতে অংশ নেয় শ্রীপুর উপজেলার বিভিন্ন কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও পরিচালক বৃন্দ।

 

শ্রীপুর উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি-জনাব আবুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক-এসএম ফরহাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জনাব রফিকুল ইসলাম বাচ্চু এবং শ্রীপুর পৌর  বিএনপির আহ্বায়ক জনাব হুমায়ুন কবির সরকার। বক্তব্যে জনাব রফিকুল ইসলাম বাচ্চু বলেন বাংলাদেশের শতকরা ৭০ শতাংশ শিক্ষার্থী বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুল বা কেজি স্কুলে পড়াশোনা করে।কিন্তু কি অজ্ঞাত কারণে তাদেরকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে তা আমাদের অজ্ঞাত। আমরা আশা করি অনতিবিলম্বে সরকার যেন বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুল বা কেজি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সরকারি বৃত্তি পরীক্ষার অন্তর্ভুক্ত করবেন।

 

মানববন্ধনটি শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের রাস্তার দু’পাশে প্রায় এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ  হয়।

 

সমাবেশ ও বক্তৃতা শেষে শিক্ষক নেতৃবৃন্দ শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার,জনাব ব্যারিস্টার সজীব আহমেদ এর কার্যালয়ে গিয়ে একটি স্বারকলিপি প্রদান করেন।

 

অনুষ্ঠানের নিউজ কভারেজের জন্য উক্ত স্থানে উপস্থিত ছিলেন শতেক খানেক প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

 

অনুষ্ঠানটির সংবাদ কভারেজের জন্য উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন শ্রীপুর প্রেস ক্লাবের সম্পাদক ও শ্রীপুর পৌর বিএনপি’র আহবায়ক  কমিটির সম্মানিত সদস্য জনাব টিপু সুলতান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর