বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

মাইলস্টোনের শিক্ষার্থী  উক্যচিং মারমা লাশ হয়ে ফিরছে রাঙ্গামাটিতে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২২ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ হওয়ার ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গতরাত ২টায় না ফেরার দেশে পাড়ি জমানো রাঙ্গামাটির রাজস্থলীর সন্তান উক্যচিং মারমা।

 

জানা যায়, সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ার ছেলে উক্যাচিং মারমা। উক্যচিং মারমা ওই স্কুলের ইংলিশ মিডিয়ামের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলো। এই ঘটনায় তার শরীরের শতভাগ অংশ দগ্ধ হয়।

 

কান্নাজড়িত কন্ঠে দাদু কংহলাপ্রু মারমা (৭৫) জানান, নাতিকে এইভাবে হারাবো কখনো ভাবিনি। অত্যান্ত ভদ্র ও সুর্দশন ছিলো আমার নাতি। সে অনেক মেধাবী ছাত্র ছিলো। উচ্চ শিক্ষার জন্য ঢাকাতে গেছিলো। কিন্তু লাশ হয়ে ফিরছে আমার নাতি। নাতির সাথে কত স্মৃতি। তার মা বাবা খবর পেয়ে ঢাকাতে ছুটে গেছেন। আজকে নাতির মরদেহ নিয়ে আসবে।

 

এদিকে  দাদি ক্রাপ্রুমা মারমা (৬৫)। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, নাতিকে ছোটবেলায় কোলে পিঠে আদর করে মানুষ করেছি। তারা বান্দরবান থাকলেও ছুটিতে দাদুর বাড়িতে আসতো। কত দুষ্টুমি করতো আমার নাতিটা। নাতির এই মৃত্যু আমরা কোনভাবেই মানতে পারছিনা। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো সে সামান্য আঘাত পেয়েছে কিন্তু পরে যখন নাতি উক্য চিং এর অবস্থা সংকটাপন্ন হওয়ার কথা শুনি তখন নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম। সে পড়া লেখায় খুব ভালো ছিলো। আমার নাতিটার এইভাবে মৃত্যু হবে তা আমরা কখনো কল্পনা করিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর