বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

পাবনা সুজানগরে মাজপাড়া এ,আই,ডি,খাঁন কিন্ডারগার্টেনে বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৯ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ১৯শে জুলাই সকাল ১০ ঘটিকার সময় পাবনা জেলার সুজানগর উপজেলার মাছপাড়া এ,আই,ডি,খান,কিন্ডারগার্ডেন চত্বরে ২০২৪ বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ,আই,ডি,খান,কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক, মনিরুল ইসলামের সভাপত্বিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজানগর কিন্ডারগার্ডেন  অ্যাসোসিয়েশনের  ভারপ্রাপ্ত সভাপতি সাহেব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিম উদ্দিন। আব্দুর রশিদ মোল্লা, আব্দুল মান্নান, (ব্যাংক এশিয়া) আরিফুর রহমান মোল্লা, উক্ত বিদ্যালয় প্রধান শিক্ষক সাথি সুলতানা, আনসার আলী,  সিহাব উদ্দিন প্রমুখ।বক্তরা, বলেন অজো পাড়া গাঁয়ের মধ্যে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রতিষ্ঠাতা পরিচালক কে ধন্যবাদ জানান। এবং উক্ত বিদ্যালয় এর শিক্ষার মান বৃদ্ধির লক্ষে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম বলেন। ২০১৯ সালে মাত্র ৩৭ জন শিক্ষার্থী নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি। বর্তমানে সুজানগর উপজেলার মধ্যে শিক্ষার মানদন্ডে এ,আই, ডি,খাঁন, কিন্ডারগার্টেন সেরা। ২০২৪ সালে বৃত্তি পরীক্ষায় অত্রবিদ্যালয় হতে ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে দশজন ট্যালেন্ট পুলে, এবং বাকি সাত জন এ প্লাস পায়, এবং সুজানগর উপজেলার মধ্যে প্রথম হয়েছে অত্রবিদ্যালয়ের শিক্ষার্থী। যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। ভবিষ্যতে আরো যাতে ভালো করতে পারি এই জন্য এলাকাবাসী সহযোগিতা কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর