বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শ্রীপুরে জাতীয় ওলসমা মাশায়েখ আইম্মা পরিষদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৮২ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ১৮ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের শ্রীপুরে মুফতি রেজাউল করীম আবরার, হাফি শায়খ আছিফ আদনান ও শায়খ জাকারিয়া মাসউদের বিরুদ্ধে সাভার থানায় দায়ের মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

 

শুক্রবার বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীপুর পৌর শাখার উদ্যোগে  থানা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীপুর পৌর শাখার সভাপতি মুফতি শাহ মুহাম্মাদ নাঈম নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মুফতি তরিকুল ইসলাম নোমানীর সঞ্চালনায় কর্মসূচি পালনকালে  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার  সভাপতি মাওলানা আলমগির হুসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার  সাধারন সম্পাদক মাওলানা হারুন অর রশিদ,  মুজাহিদ কমিটি শ্রীপুর উপজেলা শাখা জয়েন্ট সেক্রেটারি মাওলানা তুহিন আকন্দ  ও ইসলামি শ্রমিক আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার মাওলানা নূর মুহাম্মাদ রাসেলসহ  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ ।বক্তারা অবিলম্বে রেজাউল করিম আবরার সহ আলেমদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর