বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

ফরিদপুর নগরকান্দায় জুলাই আগস্টের ছাত্র জনতার স্মরণে মৌন মিছিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৭১ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ১৮ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আজ বিকালে নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এক মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মৌন মিছিলটি  নগরকান্দা তেলের পাম থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নগরকান্দা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

 

মিছিল শেষে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলি শরীফ প্রমূখ নেতৃবৃন্দ।

 

জুলাই আগস্টর ছাত্র জনতা গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণের উদ্দেশ্য করে বক্তারা বলেন, তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শেখ হাসিনার দোসরা বাংলাদেশের মধ্যে যেন আর ষড়যন্ত্র না করতে পারে এজন্য বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর