শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিনিধি সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৪৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৭ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “পার্বত্য শান্তি চুক্তিসহ পার্বত্য চট্টগ্রামের বৈষম্যমূলক আইনগুলো সংশোধনে অন্তবর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

 

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আয়োজিত সংগঠনের প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়।

 

সম্মেলনে সভাপতিত্ব করেন, পিসিএনপির রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহা সচিব আলমগীর কবির, স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, মাওলানা আবু বকর ও মোরশেদা আক্তার, খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ লোকমান হোসেন, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম। সভা পরিচালনা করেন জেলা যুগ্ম সম্পাদক মোঃ সেলিম উদ্দিন।

 

নেতৃবৃন্দরা বলেন, জুলাই বিপ্লবের পর পার্বত্যবাসী আশা করেছিল পাহাড়ের সকল প্রকার বৈষম্যের অবসান ঘটবে। কিন্তু সরকারের উপদেষ্টা পরিষদের কিছু সদস্য এবং সংস্কার ও জাতীয় ঐক্যমত কমিশনের বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্যে পার্বত্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি পাহাড়ে বিদ্যমান বৈষম্য নিরসনের কোনো কার্যকর উদ্যোগ না নেয়া হয়, তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর