শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭১ সময় দেখুন

ঢাকা,১৬ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি বিস্ফোরণ হয়নি।

 

বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেলটি ফুটপাতের পাশে থাকতে দেখা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টা ২০ মিনিটের দিকে কে বা কারা ককটেলটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

 

বাংলামোটর ট্রাফিক সিগনালে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এখানে একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ কিছু একটা পরে থাকতে দেখেছি। তবে কখন কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে সেটা আমরা বলতে পারি না।

 

তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে আমরা এই বিষয়ে জানতে পারি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর