শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে চারাগাছ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৯৬ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৫ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভার উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে একলক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ উপলক্ষে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে চারাগাছ বিতরণ করা হয়

 

সাভার উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে একলক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর আওতায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের  স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮,০০০ টি বনজ, ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।

 

বৃক্ষরোপণের এই কর্মসূচি শিমুলিয়া ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সরকারের এ ধরনের কর্মসূচিকে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়ে  চারাগাছ নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, অনেক সময় গাছ লাগানোর ইচ্ছে থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে চারা আর রোপন করা হয়ে ওঠে না।

 

বৃক্ষরোপনের সঠিক সময়ে সরকারের কাছ থেকে গাছের চারা পেয়ে এবার অনেকেই গাছ লাগাতে  পারবে বলে আনন্দ প্রকাশ করেছে।

 

এসময় কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে থাকা শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: কামরুজ্জামান বলেন, সাভার উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে একলক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ উপলক্ষে আমরা শিমুলিয়া ইউনিয়নের জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতা ও শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষকদের মাঝে ৮ হাজার গাছের চারা বিতরন করা হয়। এসময়  তিনি আরও জানান, গাছের চারাগুলো রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বসতবাড়িতে রোপন করাসহ  বিতরনকৃত চারাগাছ বেড়ে ওঠার জন্যও নেওয়া হবে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণের ব্যবস্থা।

 

এসময় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ করিমসহ স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর