শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

মাগুরায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন

বিশ্বজিৎ কুমার বসু-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৪ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সোমবার ১৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার দুপুর ১২ টায় মাগুরা জেলার ঢাকা রোড ব্রীজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত স্থানে “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, মাগুরা জেলা বিএনপি আহবায়ক আলী আহমেদ, জামায়াত ইসলামী বাংলাদেশ জেলা আমির অধ্যাপক এমবি বাকের সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এ স্মৃতিস্তম্ভ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এটি নতুন প্রজন্মকে স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর