শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

পাবনায় ঢাকা-পাবনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-১০

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২১২ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৪ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা ঢাকা মহাসড়কের চরচিনাখড়া ইট ভাটার মোড় নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় ৪ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এলাকাবাসী সূত্রে জানাযায়, আজ সোমবার সকাল ৯.৩০ মিনিটের দিকে পাবনা- ঢাকা মহাসড়কের চরচিনাখড়ায় ঢাকা গামী পাবনা এক্সপ্রেস ও বরিশাল গামী অর্থি পরিবহনের মধ্য মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটিবাসের চালক, সহকারী ও যাত্রীসহ ১০ জন আহত হয়। দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অর্থি পরিবহনের। অর্থি বাসের চালক ও যাত্রীরা বেশি আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। স্থানীয় বেলাল হোসেন  জানান  দুর্ঘটনার শব্দ পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এখানে অর্থি পরিবহনের চালককে আমরা আশংকা জনক অবস্থায় উদ্ধার  করে হাসপাতালে পাঠাই। এছাড়াও এ বাসের ৬ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করি। তিনি জানান, পাবনা এক্সপ্রেস  বাসটি নিয়নন্ত্রন হারিয়ে অর্থি পরিবহনের বাসকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।

 

দুই বাসের সংঘর্ষের ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে শত শত যানবহন আটকে পরে। দুরের যাত্রীরা পরিবহন ভোকান্তিতে পরে।সংবাদ পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ও কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সড়ক থেকে বাস দুটি সরানোর জন্য কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর