বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

পুরান ঢাকায় পাথর মেরে হত্যার ঘটনায় ববিতে বিক্ষোভের ডাক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৯২ সময় দেখুন

ক্যম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ১১ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত শতাধিক মানুষের সামনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ভয়াবহতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা দেখা হয়।

 

নৃশংস এ হত্যার ঘটনায় আজ শুক্রবার (১১ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) তে রাত ৯ টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিলের ডাক দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃজাহিদুল ইসলাম। পোস্টে তিনি উল্লেখ করেন,” বিক্ষোভ মিছিল টি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। এ ছাড়াও উক্ত হত্যার দ্রুত বিচারের দাবিতে প্রতীকী সড়ক অবরোধের ডাক দিয়েছে ববিয়ানরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর