বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৩২ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ১০ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে মির্জাপুর ক্যাডেট কলেজ। কলেজ থেকে ৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে তাদের সকলেই জিপিএ-৫ পেয়েছে। এদের সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র।

 

কলেজ সূত্র জানায়, চলতি বছর কলেজের ৫৯তম ব্যাচের ৫০ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বরাবরের মত এবারও শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

 

 

এদের মধ্যে ৪৪ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এসএসসি পরীক্ষায় কলেজের এই ধারাবাহিক সাফল্যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন।

 

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল এস. এম ফয়সল পিএসসি জানান, ‘শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর