বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শ্রীপুরে কবরস্থান থেকে দুই কঙ্কাল চুরি এলাকায় চরম আতঙ্ক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৩৯ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ০৭ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ৭ জুলাই ২০২৫ সোমবার ভোর রাত ৩ টার দিকে গাজীপুরের শ্রীপুরে একটি পারিবারিক কবরস্থান থেকে এক রাতেই দুটি কঙ্কাল চুরির ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভাংনাহাটি এলাকায় হাবিজ উদ্দিন মন্ডল বাড়ির পারিবারিক কবরস্থান থেকে রোববার দিবাগত রাতে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চোরের একটি সংঘবদ্ধ দল গভীর রাতে কবরস্থানে ঢুকে মৃত হাছেন আলী মণ্ডলের ছেলে রফিক মণ্ডল ও হবিজ উদ্দিন মণ্ডলের স্ত্রী তাহমিনার কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ কবরস্থানে ভিড় করেন। স্বজনরা এমন ঘটনার তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর