বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

রাঙামাটি জেলা শহরে দেড়-কেজি গাঁজাসহ দুই যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০৭ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙামাটি পার্বত্য জেলা শহরের হ্যাপিমোড় এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

সোমবার দুপুরে শহরের,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) দৌস মোহাম্মদের নেতৃত্বে হ্যাপিমোড় মূল সড়কে নাম্বার বিহীন সিএনজি তল্লাশি করে দেড় কেজি গাঁজা সহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।

 

আটককৃতরা হলেন-নানিয়ারচর উপজেলার বাসিন্দা উত্তপল চাকমা (২৫) ও রাজন চাকমা (৩০)।

 

ওসি দৌস মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। তারা ব্যবসায়িক উদ্দেশ্যে রাঙামাটি শহর থেকে গাঁজা সংগ্রহ করে শহরের বাইরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাচালান আইনে মামলা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর