বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে তিন খুনের ঘটনায় মামলা : গ্রেপ্তার ২জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৬২ সময় দেখুন

মুরাদনগর (কুমিল্লা), ০৫ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

 

শুক্রবার (৪ জুলাই) রাতে নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা আক্তার মামলাটি করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়।

 

এদিকে, হত্যাকাণ্ডের পর সেনাবাহিনী অভিযান চালিয়ে আকবপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- সবির আহমেদ ও নাজিমউদ্দীন বাবুল। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এর আগে, গত বৃহস্পতিবার সকালে কড়ইবাড়ি গ্রামে মোবাইল চুরির সন্দেহে খলিলুর রহমানের স্ত্রী, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়।

 

স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তবে তদন্ত শেষ না হওয়া কিছু বলতে নারাজ পুলিশ।

 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেছেন, আটক দুজনকে আজই কুমিল্লা আদালতে তোলা হবে।

 

শুক্রবার রাতে পুলিশের তত্ত্বাবধায়নে কয়েকজন মাদরাসার শিক্ষার্থীকে দিয়ে নিহতদের জানাজা ও দাফন করানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর