তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০১ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুর, বাড়িঘর লুটপাট, ধর্ষণসহ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি সর্বস্তরের সনাতনী সমাজ। আজ মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার প্রচার সম্পাদক বিজয় করের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক নন্দিতা দাশ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সহ-সভপতি স্বপন মল্লিক, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক খোকন কুমার দে, সনাতন যুব পরিষদের সাধারণ সম্পাদক রাজু শীল, জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দেবু চক্রবর্তী, জেলা হিন্দু ছাত্র মহাজোটের নির্বাহী সভাপতি প্রিয়ম আইচ, রাঙামাটি রাধা রাসবিহারী মন্দিরের সহ-পরিচালক প্রদীপ দাস প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বলেন দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন এখন একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।কথিত ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে লালমনিরহাটে পিতা-পুত্রের উপর নির্মম নির্যাতন, চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ জঙ্গল সলিমপুর শ্রীশ্রী শ্মশান কালী মন্দির ভাংচুর, যশোরে হিন্দু মতুয়া সম্প্রদায়ের উপর বর্বরোচিত সাম্প্রদায়িক হামলা ও রাষ্ট্রীয় প্রশাসনের উপস্থিতিতে ঢাকার খিলক্ষেতে প্রতিমা ভাংচুর, মন্দির উচ্ছেদ এবং কুমিল্লা জেলার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণসহ দেশব্যাপী হিন্দু নির্যাতনের প্রতিবাদে জানান।
বক্তারা আরো বলেন,দেশের বিচারহীনতায় সংখ্যালঘু নির্যাতনকে বার বার নির্যাতিত করছে। আজ পর্যন্ত ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতন সমূহের সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই অপরাধীরা একই অপরাধ করছে বলে মন্তব্য করেন।
Leave a Reply