শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

মির্জাপুরে যৌথবাহিনীর অভিযানে বন বিভাগের সাড়ে ৭ একর জমি দখলমুক্ত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ৩০ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে যৌথবাহিনীর অভিযানে বন বিভাগের প্রায় সাড়ে ৭ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বাঁশতৈল রেঞ্জের কুড়িপাড়া বিট এলাকার তেলিনা মৌজায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান শেষে দখলমুক্ত জমিতে বন বিভাগ প্রায় চার হাজার শাল, গজারিসহ দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করে। এ সময় বন বিভাগ টাঙ্গাইলের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ, বাঁশতৈল রেঞ্জের রেঞ্জার মো. শাহিনুর রহমান, মির্জাপুর ক্যাম্পের সেনা সদস্য, পুলিশ সদস্য, বিট অফিসার এবং বন প্রহরীরা উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে বাঁশতৈল রেঞ্জের কুড়িপাড়া বিটের তেলিনা মৌজার সি.এস. ২২৯ ও ২৩৪ নম্বর দাগের প্রায় সাড়ে ৭ একর বনভূমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই জমি দখলমুক্ত করে।

 

রেঞ্জার মো. শাহিনুর রহমান জানান, দখলমুক্ত জমিতে চার হাজার শাল, গজারি ও দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আরিফুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর