শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

ফরিদপুর নগরকান্দায় বিনামূল্যে কৃষকদের মাঝে ধান ও বীজ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩০৬ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ৩০ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা আজ সকাল ১১ ঘটিকায় কৃষি অফিসের সামনে দুস্থ ও অসহায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন মৌসুমের ধান ও বীজ বিতরণ করা হয়।

 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিনিয়র সাইট্রটিফিক অফিসার এবং প্রদণন আঞ্চলিক কার্যালয় ভাঙ্গা ফরিদপুর ডক্টর মোঃ জাকারিয়া। তিনি বলেন, আমাদের এই কার্যক্রম অসহায় হতদরিদ্র কৃষকদের মাঝে সরকারিভাবে বীজ ও সার দেওয়া হয় এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

 

নগরকান্দা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তিলোক কুমার ঘোষ বলেন, নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র কৃষকদের মাঝে যাচাই-বাছাই করে কৃষকদের সহযোগিতা করার জন্য সরকারিভাবে বিভিন্ন অনুদান দিয়ে থাকি যেমন সার , বীজ, পিয়াজের দানা , নারিকেলের গাছ , আম গাছ, পিয়াজ দিয়ে দানা তৈরি কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। এছাড়াও  কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকি।

 

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের দায়িত্বরত বিএস সকল কৃষকদের ধন্যবাদ জানিয়ে কৃষি অফিসার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর