রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

নতুন সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষায় আছে চীন : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৫২ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীন সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষায় আছে। আজ মঙ্গলবার বেইজিং শহরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এই কথা জানান।

 

মির্জা ফখরুল জানান, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 

তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন বিএনপি প্রতিনিধিদলের প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর