বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

অনির্দিষ্টকালের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কাতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৭৯ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তেহরান প্রতিশোধের ঘোষণা দেয়ায় বেশ উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যজুড়ে। এমন পরিস্থিতিতে নিজেদের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কাতার।

 

সোমবার (২৩ জুন) আল জাজিরার খবরে বলা হয়, কাতার জানিয়েছে, এই অঞ্চলের উন্নয়নের মধ্যে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে তারা তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, নাগরিক এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের আকাশসীমায় সমস্ত বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

এর আগে, কাতারে অবস্থিত মার্কিন ও যুক্তরাজ্যের দূতাবাসগুলো বিবৃতি প্রকাশ করে। কাতারে অবস্থিত তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়া হয় বিবৃতিতে। কাতারের বেশ কয়েকটি স্কুলও আগামীকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর