রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি তিনজনকে নিজের উত্তরসূরি হিসেবে নির্বাচন করলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৭৬ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২২ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): নিজের ওপর হত্যাচেষ্টার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম নির্বাচন করেছেন। খবর বিবিসির।

 

ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, খামেনি জানেন, ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। এই প্রেক্ষাপটে তিনি উত্তরসূরি নির্বাচনে এই পদক্ষেপ নিয়েছেন। তবে এটি একটি অস্বাভাবিক পদক্ষেপ বলে বর্ণনা করা হয় প্রতিবেদনে।

 

সাধারণত ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পরে তার উত্তরসূরি নির্বাচন করার জন্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস (ধর্মীয় পরামর্শক সংস্থা) দায়িত্ব পালন করে। তবে খামেনি তার প্রস্তাবিত তিনটি নাম থেকে তার উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব দ্রুতই এই ধর্মীয় সংস্থাকে দিতে চান।

 

প্রতিবেদনে বলা হয়, এটা এমন একটি পদক্ষেপ, যা ইরানের ইতিহাসে অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। কারণ সাধারণত এই প্রক্রিয়া কয়েক মাস ধরে চলে এবং ধর্মীয় নেতারা তাদের নিজস্ব তালিকা থেকে উত্তরসূরি নির্বাচন করেন।

 

তবে বর্তমানে ইরানে চলমান অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনি চাচ্ছেন যে তার উত্তরাধিকার বজায় রাখা এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যেন দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

 

খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতাবাকে অনেকে ভাবছিলেন। তবে তাকে বাদ রেখে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে প্রস্তাব করেছেন খামেনি।

 

কর্মকর্তারা জানান, খামেনির প্রস্তাবিত তিনজনের তালিকায় নাম নেই ছেলে মোজতাবা খামেনির।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর