বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

গুটিকয়েক মানুষ যেভাবে বলবে দেশ সেভাবে চলতে পারে না : ডা. এ জেড এম জাহিদ হোসেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮১ সময় দেখুন

ঢাকা, ২১ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (২১ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) আয়োজিত ‘রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গুটিকয়েক মানুষ যেভাবে বলবে দেশ সেভাবে চলতে পারে না। তিনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ।

 

ডা. জাহিদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। তার কোনো ক্ষমতার কোনো মোহ ছিল না। বরং তিনি জাতির ক্রান্তিকালে নেতৃত্ব দিয়ে সব সমস্যার সমাধান করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি।

 

বিএনপি জন-আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলে বলেই তারা রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রণয়ন করেছে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাষ্ট্রক্ষমতায় গেলে এসব সংস্কার পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বিএনপি।

 

পতিত আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি আর জাতিকে ছোট করার সব ধরনের কাজ করেছে উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, এই আওয়ামী লীগ ১৯৭১ সালে পালিয়েছে, ২০২৪ সালেও একই কাজ করেছে। তারা তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চরম নির্যাতন করেছে।

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে আগের চেয়ে ভালো আছে বলেন জানান জাহিদ হোসেন।

 

এনআরএফের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফরিদ আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জামাল উদ্দিন রুনু।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শহীদুজ্জামান, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. মো. শামসুল আলম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর